দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর একটি পুকুরপাড় থেকে ফাহিম মিয়া (১৭) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠের পাশের একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফাহিম মধ্য-শিলমান্দী এলাকার বাসচালক রুহুল আমিনের ছেলে। সে ইজিবাইক চালাতো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় ফাহিম। পরে রাত ৮টার দিকে তার বাবার সঙ্গে সবশেষ কথা হলে ফাহিম জানান, কিছু লোক তার পিছু নিয়েছে। পরে তার বাবা প্রতিবেশীদের নিয়ে ফাহিমকে খুঁজতে বের হন। সারারাত খুঁজেও সন্ধান মেলেনি ফাহিমের। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে তার মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, ঘটনাস্থলের পাশেই ফাহিমের ইজিবাইকটি পাওয়া যায়। তবে ইজিবাইকে থাকা ৪টি ব্যাটারি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির মাথার অংশ পানিতে আর পায়ের অংশ পাড়ে ছিলো। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহটির গলার পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ইজিবাইকটি পাওয়া গেলেও ইজিবাইকে থাকা ব্যাটারি পাওয়া যায়নি। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।
/অ